রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই ইউক্রেনকে রক্ষার জন্য তিনি দেশটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাবেন বলে জানিয়েছেন।ট্রাম্প ইউক্রেনে কতোগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা জানাননি, কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের মূল্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরুর প্রচেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প, কিন্তু পুতিনের কারণে তা শুরু করা যায়নি। এতে রাশিয়ার নেতাকে নিয়ে ক্রমশ হতাশ হয়ে ওঠেন ট্রাম্প।রোববার মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস এ বিষয় সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানান, ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে গিয়ে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রয়টার্স অ্যাক্সিওসের ওই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।সম্প্রতি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হঠাৎ গ্যাস লাইনে Read more

টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!
টাঙ্গাইলে বিএনপি অফিসে টেবিলে পা তুলে ধূমপান করলেন আ.লীগ নেতা!

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি অফিসে চেয়ারে বসে টেবিলে পা তুলে সিগারেট খাচ্ছেন হারুন র রশিদ নামে এক  আওয়ামী লীগ নেতা। সামনেও Read more

হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫
শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫

মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল শুক্রবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন