সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের একটিতেও জিততে পারেনি লিটন দাসের দল।বলা চলে, পাকিস্তানের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ডাহা ফেল করেছে দলটি। এমন হারে ক্রিকেটারদের চেয়ে টিম ম্যানেজমেন্টের বেশি দায় দেখছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।সোমবার (২ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতি পারফরম্যান্স নিয়ে নান্নু বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ হারার পর থেকেই এই খারাপ সময়টা শুরু হয়েছে। তারপর আরব আমিরাতের সঙ্গে সিরিজটা হারলাম, সেখান থেকে আত্মবিশ্বাসটা অনেক নিচে চলে গেছে।’তিনি আরও বলেন, পাকিস্তান বিশ্বের মধ্যে অন্যতম সেরা দল, তবে ওদের সঙ্গে ভালো করার সুযোগ ছিল। কারণ উইকেটের এবার যে ধরণ ছিল, ভালো খেলার অনেক বড় সুযোগ ছিল। আমাদের বোলাররা যদি ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারত, ব্যাটাররা ভালো ব্যাটিং করলে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া যেত। তবে মন-মানসিকতায় খুব আত্মবিশ্বাসের অভাব মনে হয়েছিল।’বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক বলনে, ‘সবকিছু মিলিয়ে আমাদের পারফরম্যান্স…টিম ম্যানেজমেন্ট দলকে মোটিভেট করতে পারেনি। টিম ম্যানেজমেন্টের দায় অবশ্যই দিতে হবে। কারণ ওইভাবে দলকে পরিচালনা করতে পারেনি।’পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলের একমাত্র প্রাপ্তি বলতে শেষ ম্যাচে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হোসেন ইমন ১১০ রানের বিধ্বংসী জুটি। তাছাড়া গত কয়েক ম্যাচেই এই দুই ওপেনার বেশ ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তবে মিডেল অর্ডারে বরাবরই ব্যর্থ ব্যাটাররা। এটাকেও ম্যানেজমেন্টের ব্যর্থতা বলছেন নান্নু।এনিয়ে তিনি বলেন, ‘আমাদের ওপেনাররা কিন্তু পাওয়ারপ্লেতে একটা জায়গায় নিয়ে গেছে সবসময়। ওইটা থেকে কিন্তু আমরা এগোতে পারিনি। ৬-১৪ ওভারের মধ্যে বাংলাদেশ দল সবসময় কোলাপ্স করে যায়। তো এই জায়গাটায় টিম ম্যানেজমেন্টের দায় বলতে হবে। কারণ এইখানে অনুপ্রেরণার দরকার ছিল।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার Read more

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত
বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত

রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।রুশ তদন্ত Read more

নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান
নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন