পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১ কেজি পোলাও চাল, সেমাই সাধারণ ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও বাহিনীর লোগোসহ শপিং ব্যাগ ১টি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনসার-ভিডিপির ৪০ জন সদস্য ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান উপহার গ্রহীতারা। এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা মো. সেলিম রেজা, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, মন্ডতোষ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘সন্মানিত ডিজি স্যারের উদ্যোগে উপজেলার ভাতাভোগী সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্যদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার Read more

কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 
শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার Read more

নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন