ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।নবীনগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির (৩৩ বীর)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাঞ্জু বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে তৈরি গোপন দরজা দিয়ে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়ে। এরপর লাঠি হাতে একাধিক বাড়ির ছাদ ডিঙিয়ে পালানোর চেষ্টা করে সে। তবে কিছুদূর গিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ, চেক, ২টি পাসপোর্ট ও ৫টি মোবাইল ফোনসহ আনুমানিক সাড়ে চার লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।গ্রেফতারের সময় মাঞ্জুর প্রায় দুই শতাধিক অনুসারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যৌথ বাহিনীকে ঘিরে ধরার চেষ্টা করলেও সেনাবাহিনীর সাহসী প্রতিরোধে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।অভিযান শেষে আটক মাঞ্জুকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া থানা এলাকার আশপাশে মাঞ্জুর অনুসারীদের অবস্থান নিতে দেখা গেলে যৌথ বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য করে।ক্যাপ্টেন ইমরন বলেন, ‘মাঞ্জু একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সন্ত্রাসী কার্যক্রম অনেক দিন ধরেই এলাকার সাধারণ মানুষকে ভীতির মধ্যে রেখেছিল। আমাদের অভিযান চলমান থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার
১১ উপজেলায় পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার

পরীক্ষামূলকভাবে সারাদেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষককে 'কৃষক কার্ড' দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের Read more

আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম
আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমলেও অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ Read more

এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ
এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে Read more

খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ
খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ

জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (টুটুল) নামের এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন