পরীক্ষামূলকভাবে সারাদেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।পরীক্ষামূলকভাবে যেসব উপজেলায় কৃষক কার্ড দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে— টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আর্দশ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা। বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল, দেশের কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে।এইচএ 
 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ Read more

ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে
ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী (আয়া) শরীফা খাতুনের বিরুদ্ধে পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ Read more

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম Read more

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ
কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানো শেষে Read more

‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা
‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্প্রতি একটি আইনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন