ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ তথ্য জানিয়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩ হাজারের বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে।বুরশ বলেন, ওষুধ ও ভ্যাকসিন প্রবেশের ওপর  দখলদারদের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, পানি নিরাপত্তা ভেঙে পড়ার ফলে গাজায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজার ৯০ শতাংশ জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছে।বুরশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে ‘গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির’ হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।সরকারি গণমাধ্যম অফিসের তথ্য মতে, গত ২৭ মে থেকে গাজায় মানবিক সাহায্যে নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর চালানো ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।জাতিসংঘের মতে, গাজায় ইসরাইলি অবরোধের ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছে। ৯০ দিনেরও বেশি সময় ধরে মানবিক সাহায্যের জন্য সীমান্ত বন্ধ থাকায় গাজার ২৪ লাখ বাসিন্দা ক্ষুধায় নিমজ্জিত। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল।  দেড় বছরের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় ৫৪ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইতোমধ্যেই উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান Read more

পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?
পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?

স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে হামলার দিনে শুধু নয়, কোনো সময়েই বৈসরণের পার্কে Read more

গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত Read more

কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাহমিনা আক্তার মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন