বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় মহানগরের ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটকৃতদের বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের নগরীর সাগরদী ও সিটি মার্কেট এলাকা থেকে আটক করা হয়। মাসুম খান বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ও জিন্নাত আলী খানের ছেলে। তিনি বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের উপরে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইতিপূর্বে দেশীয় অস্ত্র হাতে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবলীগ নেতা মাসুম খান দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছিলেন। এসব ঘটনায় করা মামলায় সোমবার ভোর রাতে নগরীর সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। অপরদিকে নগরীর সিটি মার্কেট এলাকা থেকে আউয়াল খানকে আটক করা হয়েছে। তিনি হোসেন আলী খানের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘রাজনৈতিক মামলায় মাসুম ও আউয়ালকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাসুম ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক। আর আউয়াল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক Read more

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক Read more

জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ
জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, 'জামায়াত কখনও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন