আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাটে ইতোমধ্যে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের খামারে চোখ ধাঁধানো এক বিশাল আকৃতির গরু দর্শনার্থীদের নজর কাড়ছে। গরুটির নাম ‘রাজাবাবু’।৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও ৭ ফুট ১০ ইঞ্চি লম্বা দেহের এই গরুর ওজন প্রায় ৮০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা। তবে শুধু আকারেই নয়, এই গরুর লালন-পালন ও পরিচর্যার পেছনের গল্পটিও কম চমকপ্রদ নয়।গরুর মালিক মো. আব্দুল কুদ্দুস জানান, তার ছেলে মো. আহসান হাবীব শখ করে গরুটিকে সন্তানের মতো করে লালন-পালন করেছেন। ছোটবেলা থেকেই ‘রাজাবাবু’ ছিল পরিবারের প্রিয় সদস্য। শুরু থেকেই কোনো প্রকার কৃত্রিম মোটাতাজাকরণ ইনজেকশন বা ফিড ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়েই বড় করা হয়েছে গরুটিকে।তিনি জানান, গরুটিকে প্রতিদিন খাওয়ানো হয়েছে নিজ জমিতে উৎপাদিত ঘাস, খড়, গম ও ভুট্টা মিশিয়ে তৈরি বিশেষ খাবার। এতে গরুটি যেমন সুস্থ থেকেছে, তেমনি আকৃতিতেও হয়েছে চমকপ্রদ।বিশেষ তথ্য হলো- রাজাবাবুর মা একবারে ৩২ লিটার দুধ দিত এবং রাজাবাবু মূলত হোলেস্টাইন ফ্রিজিয়ান জাতের উন্নত বাছুর। এই জাতের গরুর দুধ এবং মাংস দুই ক্ষেত্রেই রয়েছে আলাদা কদর।গরুটি এখন বিক্রির জন্য প্রস্তুত। এর খবরে আশপাশের এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন রাজাবাবুকে। অনেকেই এর বিশালতা দেখে বিস্মিত হচ্ছেন।গরুটির প্রতি এমন যত্ম ও ভালোবাসা দেখে অনেকেই বলছেন, এটা শুধু গরু নয়, যেন পরিবারেরই একজন সদস্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান
৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার Read more

হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক
ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ
নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

নেত্রকোনা জেলা সদর ও পৌর শহর মিলে মাত্র ছয় কিলোমিটার সড়কে ভোগান্তি হাজারো মানুষের। সংস্কারে নেই কোন উদ্যোগ। জেলা সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন