সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়। জনগণের যাতায়াতের ভোগান্তি লাঘব করতে রবিবার (১ জুন) সকাল থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ও স্থানীয় জনগণের সহায়তায় সাঁকো নির্মাণের কাজ শুরু করা হয়েছে।‎নৌবাহিনীর লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ এর নেতৃত্বে ২৪ সদস্যের একটি টহল দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে প্রায় ২০-২৫ মিটার ভাঙনস্থলে সাঁকো নির্মাণের কাজ চলমান রয়েছে, যা জনসাধারণের চলাচলের জন্য একটি তাৎক্ষণিক সমাধান হিসেবে কাজ করবে।‎‎স্থানীয় প্রশাসনের সহায়তায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বরগুনা এই দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করছে। দ্রুত উদ্যোগ গ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য এ ধরণের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।‎‎উল্লেখ্য, গত ২৯ মে ২০২৫ তারিখে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধটি ভেঙে যায়। যার ফলে নাচনাপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং বহু মানুষ পানিবন্দি হয়ে পড়ে।‎এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় Read more

বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে

ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন 'মোয়ানা' (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ
গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দিয়েছে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন