প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) শনিবার (৩১ মে) এক বিবৃতিতে জানায়, ট্রানজিট কৌশল ব্যবহার করে বিদেশিরা মালয়েশিয়া প্রবেশ করেন। সংস্থাটি জানিয়েছে, টার্মিনাল বিমানবন্দরের ১-এ অভিযানের সময় বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে আসা ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১০৫ জন প্রবেশের শর্ত পূরণ করেননি। এজন্য তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা জানায়নি কর্তৃপক্ষ।বিবৃতি অনুসারে, তদন্তে দেখা গেছে কেএলআইয়ে বিমানে ওঠার সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের জন্য টিকিট বাতিল করা হয়েছিল। এটি ছিল অভিবাসন কর্তৃপক্ষকে বোকা বানানোর একটি কৌশল। কর্তৃপক্ষ সব প্রবেশপথে নজরদারি বৃদ্ধি, পর্যালোচনা ব্যবস্থা উন্নত করে এবং মালয়েশিয়ায় প্রবেশকারী বা প্রস্থানকারী প্রতিটি ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, এসব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো আপস চলবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী
নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী

নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য Read more

পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা Read more

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ।ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সন্ধ্যা ৬টা,টি স্পোর্টস ও নাগরিক টিভিজাতীয় ক্রিকেট লিগসিলেট–ময়মনসিংহসরাসরি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন