মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (০১ মে) সকালে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এই অভিযান চালান। এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং সেবা নিতে আসা রোগীদের সাথেও কথা বলেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ১০ শয্যার আইসিইউ চালু না হওয়ায়, একইসাথে সিটিস্ক্যান মেশিন বন্ধ এবং হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন এক ভুক্তভোগী। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা। এ ছাড়া হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, হাসপাতালের নানা অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম Read more

সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার Read more

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন
কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন

চট্টগ্রামের কুখ্যাত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন তামান্নার ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন কেনার’ ঘোষণা নতুন করে আলোচনার Read more

কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় মুসলিম উদ্দিনের বাড়িতে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা Read more

ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা

গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। একইদিন ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন