দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে কলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে ভোগান্তিতে পড়ছেন কলেজটির শিক্ষার্থীরা। তথ্যপ্রযুক্তিনির্ভর এ যুগে একটি প্রতিষ্ঠানের অন্যতম অত্যাবশ্যকীয় অংশ প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট অকার্যকর থাকায় নানা অফিসিয়াল কাজকর্ম করতে গিয়ে বাড়তি হয়রানির স্বীকার হচ্ছে সংশ্লিষ্টদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।জানা যায়, কলেজের গুরুত্বপূর্ণ একাডেমিক আপডেট, পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন দাপ্তরিক তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। কিন্তু বাঙলা কলেজের ক্ষেত্রে সেটি দীর্ঘদিন যাবৎ অকার্যকর থাকায় শিক্ষার্থীদের বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সঠিক তথ্য পেতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি নানা বিভ্রান্তিও তৈরি হচ্ছে।এ বিষয়টি নিয়ে বাঙলা কলেজের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে দীর্ঘদিন ধরে নিজস্ব ওয়েবসাইট বন্ধ থাকতে পারে।সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, ‘অফিসিয়াল নোটিশ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন তথ্য ও আপডেট জানার জন্য ওয়েবসাইটের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েবসাইট বন্ধ থাকায় আমরা বারবার সমস্যায় পড়ছি।’এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্মকর্তা শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, ‘ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির কাছে ছিল। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব ওয়েবসাইটটি চালু করার চেষ্টা চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যেই তা সচল হবে।’শিক্ষার্থীদের মতে, বর্তমান ডিজিটাল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির যুগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল থাকা খুবই দুর্ভাগ্যজনক। অবিলম্বে ওয়েবসাইট সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানান তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)

আজ সোমবার (১ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। বাংলাদেশ হকি দল এশিয়া Read more

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে বৈষম্যবিরোধী Read more

মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন
মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Read more

নান্দাইলে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠিত
নান্দাইলে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য নিশ্চিতে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিনামূল্যে ডায়াবেটিক স্বাস্থ্য পরিষেবা প্রদান Read more

সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা
সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা

স্বাধীনতা দিবসে সুনামগঞ্জের আদালত চত্বরে স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কর্মীগন ফুল দেয়ার Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন