নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির নেতা তিলনী স্কুলের শিক্ষক ইব্রাহিম হোসেন রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।শনিবার (৩১ মে) দিবাগত রাত ৮ টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার তিলনী পাতাড়ী গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে এবং পাতাড়ী তিলনী নয়াবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।নিহত শিক্ষকের স্বজনেরা বলেন, ‘নিহত শিক্ষক ফ্রি সময় পেলে রাজশাহী শহরে কখনো তার বোনের বাসায় বেড়াতে যায় আবার কখনো তার বন্ধু-বান্ধবের সাথে সাক্ষাত করতে যায়। অন্যান্য দিনের মতোই গত রাতে তার নিজের মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহীর নওদাপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। সে সময় কোমরে ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে কৃষি বিষয়ে ফেল করেছে, Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক
বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক

সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে। ঘড়ির কাঁটা তখন ৯.২৬ মিনিট। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে Read more

বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।টানা সাড়ে ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন