আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময় ও পরিমাণে দেখা যাচ্ছে ভিন্নতা।আজ রবিবার (১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে। তবে ছুটি শুরুর আগেই শুক্র ও শনিবার (৩০-৩১ মে) সাপ্তাহিক ছুটি থাকায় গত ২৯ মে থেকে বন্ধ হয়ে গেছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন।প্রাথমিক বিদ্যালয়ে ৩ সপ্তাহ ছুটি: প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ৩ জুন থেকে এবং ক্লাস পুনরায় শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবেন।মাধ্যমিকে ঈদ-গ্রীষ্মের টানা ছুটি ২৩ দিন: মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১ জুন। ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে ক্লাস পুনরায় শুরু হবে। এই স্তরে মোট ২৩ দিনের ছুটি থাকছে।কলেজ পর্যায়ে ছুটি কম: সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি। তাই মোট ছুটি মাত্র ১০ দিন।মাদ্রাসায় সর্বোচ্চ ২৫ দিন ছুটি: সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে। এটি চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। মাদরাসাগুলোর এই ২৫ দিনের টানা ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী সর্বোচ্চ।কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২১ দিন: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট ২১ দিন।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির ভিত্তিতে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকায় বিভিন্ন স্তরে ছুটির ভিন্নতা থাকলেও, সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ ও অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই দিকটি মাথায় রেখেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক Read more

ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি
ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। Read more

বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের
এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদের জন্য লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা Read more

কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন