ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক মূল্যবোধ থাকার কথা নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। তাই দেশ তথা মাতৃভূমির প্রতি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব রয়েছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের অনিয়ম ও দুর্নীতি মুক্ত হতে হবে।  শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির শতাধিক বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সুশীল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ছাদেক আহমেদ। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সুমনশ্রী ভিক্ষু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মং হলা চিং। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক পলাশ বড়ুয়া, অঞ্জন  কুমার বড়ুয়া, জ্যোতিশ চন্দ্র বড়ুয়া, শচী ভূষন বড়ুয়া, অলোক বড়ুয়া ও সমির চৌধুরী প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি
সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

’সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর বদলি হলেন বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মহসীন খান। তাকে জেলার বামনা Read more

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার Read more

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু
জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন Read more

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে  বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র Read more

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। Read more

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন