ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।রোববার (০১ জুন) জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। একটি মানবিক জাহাজে করে তারা গাজায় যাবেন। যার লক্ষ্য ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা।এই ভ্রমণের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা, যা গাজার জন্য মানবিক সাহায্যের ওপর ইসরাইলের ২রা মার্চ আরোপিত অবরোধের বিরোধিতাকারী গোষ্ঠীগুলির একটি জোট।এছাড়া ভ্রমণে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। তিনি জানান, এই অভিযানের কয়েকটি লক্ষ্য ছিল; যার মধ্যে মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার নিন্দা করা, ইসরাইল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা’এর আগে ফরাসি বামপন্থি দল এলএফআই-এর একজন নেতা হাসান; অতীতে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিতর্ক মন্তব্য করলেও এখন সেই মনোভাব থেকে বেরিয়ে এসেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করার কথা ছিল তার। কিন্তু পরে তিনি জানান, তাকে ইসরাইল প্রবেশ করতে দেয়নি।হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মিশনের সাফল্যের জন্য, এই উদ্যোগের জন্য আমাদের জনসাধারণের সর্বাধিক একত্রিত হওয়া প্রয়োজন।’এদিকে সুইডেনে কিশোর জলবায়ু বিক্ষোভের আয়োজন করে খ্যাতি অর্জন করা থানবার্গ এই মাসের শুরুতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজে করে গাজা ভ্রমণে যাওয়ার পথে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা বলেছেন, তারা সন্দেহ করছেন যে ইসরাইলি ড্রোন এ হামলার জন্য দায়ী।এদিকে সাম্প্রতিক দিনগুলিতে গাজায় পাঠানো সাহায্য ফিরে আসতে শুরু করেছে। ফলে মানবিক গোষ্ঠীগুলি সতর্ক করে দিয়েছে যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি ব্যাপক দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার Read more

লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই Read more

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ।  গ্রেপ্তার হওয়া যুবকের Read more

গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর

ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো Read more

রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট
রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙ্গামাটির কোরবানির পশুর বাজার। রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন