বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দাউদকান্দিতে রাতভর প্রবল দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।শুক্রবার (৩০ মে) সকাল থেকে মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের মালিখিল ও ধীতপুর গ্রামের পাশে হাইভোল্টেজ লাইনের অন্তত তিনটি খুঁটি হেলে পড়ে রয়েছে। খুঁটিগুলোর তার নিচে নেমে আসায় যানবাহনগুলো, বিশেষ করে বড় আকারের মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো ঝুঁকি নিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে। এ বিষয়ে কাভার্ডভ্যান চালক মনির হোসেন জানান, ‘হাইভোল্টেজ লাইনের তার খুব নিচে চলে এসেছে। বড় গাড়ি গেলে তারে লেগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল।’দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আফসার বলেন, ‘খুঁটিগুলো মারাত্মকভাবে হেলে গেছে। বড় ট্রাক ও কাভার্ডভ্যানগুলো বাধ্য হয়ে বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করছে। আমি বিষয়টি দ্রুত সমাধানের জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট জিএমসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মো. মুজিবুল হক জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এটি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন এলাকা। আমরা ইতোমধ্যে তাদের অবহিত করেছি।’স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়ে বলেন, খুঁটিগুলো যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা যানজটের কারণ হতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না থাকা এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের Read more

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক
ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের মুখে পড়ছে। ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা
বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা

বরিশাল নগরীতে প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন