উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরসহ বড় নদীগুলো বেশ উত্তাল হয়ে আছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বাতাসের তেমন চাপ না থাকলেও অমাবশ্যার জোয়ের প্রভাবে জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় দৈনিক দু’দফা প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানিবন্ধি হয়ে পড়েছে এসব এলাকার শত শত পরিবার। গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে ৩টি গ্রাম। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চালিতাবুনিয়া ইউনিয়নের অন্তত ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্ধি হয়ে দুর্ভোগে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে প্রায় শতাধিক মাছের ঘের ও পুকুর। দুর্গত এসব এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও সিপিপি। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সী-বিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধ্বসে পড়েছে। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চালিতাবুনিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে সমুদ্র থেকে উঁচু ঢেউ উঠে আসে। ভাটার টান না থাকায় পানির স্তর দ্রুত বাড়তে থাকে। কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি প্রবেশ করে। গত ১৮ ঘণ্টায় কয়েক দফা জোয়ারের পানিতে গ্রামের রাস্তাঘাট, বসতঘর, খাল-বিল ও মাছের ঘের ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার ও তাদের জীবিকা। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আবহাওয়ার সকল পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রয়েছে। পানিবন্ধি ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষয়ক্ষতিসহ ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এদিকে নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ
ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে  ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪  ব্যবধান সেটে হারিয়ে সেমিফাইন নিশ্চিত করেছে সার্বিয়ান Read more

কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড
কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ Read more

এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়
এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়

স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে গুগলে ডাক্তারি পরামর্শ সার্চ দেন। চিকিৎসকরা এই কাজটি করা থেকে বিরত Read more

কিশোরগঞ্জের ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
কিশোরগঞ্জের ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার
ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার

ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন