যশোরের শার্শা পাঁচভূলোট সীমান্ত থেকে দুইটি নাইন এমএম পিস্তল, দুইটি খালি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে বিজিবি’র অভিযানে অস্ত্র উদ্ধারসহ দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকরা হলো, যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভূলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে আব্দুল মজিদ (৪২)।বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভূলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে একটি করে বিদেশী পিস্তল ও একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইছাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স। আটকদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ অধিনায়ক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি থাকবেন রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা Read more

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।নিহতদের মধ্যে ২ জন Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ
১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া Read more

সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় শারমীন শিলাকে (ক্রিম আপা) গ্রেপ্তার Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন