নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার (২৮ মে) বিকেলে আদমজী এলাকায় র‌্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।এর আগে বুধবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুরিয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি জব্দ করেছে র‌্যাব।গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার চরকাশীপুর এলাকার প্রয়াত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ জানান, তারা দু’জন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। এ কিশোর অপরাধী দলের সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ।গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি
সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ Read more

হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার
জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জীবননগরে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে Read more

আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক Read more

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী
ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। এ নির্বাচনে সহ সভাপতি Read more

ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক
ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই মানল কোকাকোলা। ট্রাম্পের কথামত আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। সিএনএন জানায়, মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন