কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৫ টায় কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকা থেকে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ মাহাবুর রহমান (২৭) নামের মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুর রহমান উপজেলার বেড়াকুটি এলাকার নুর ইসলামের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (২৯ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী
সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী

ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের Read more

মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট) ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে Read more

ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা
ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন