কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হোটেল কর্মচারি মামুন আহমেদ রাফসান নিহত হওয়ার ১০ মাস পর সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র ডা. তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।গতকাল মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রাফসানের ভাই মো. রানু মিয়া। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা।এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট ওভারব্রিজের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলছিল। তখন বাহার ও সূচনার নির্দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, শটগান, রাইফেল, হাতবোমা, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে হামলা চালান। তারা এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। এতে ক্যান্টনমেন্ট মার্কেট এলাকার একটি হোটেলের কর্মচারি মামুন আহমেদ রাফসান (১৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মামলার আলোচিত আসামিদের মধ্যে রয়েছেন— আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু, বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু।বাদী রানু মিয়া বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমার ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার পর নিহত রাফসানের মরদেহ হবিগঞ্জে দাফন করা হয়। তবে পরিবার সে সময় মামলা করেনি। সম্প্রতি সরকারি গেজেটে রাফসানকে ‘শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হলে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তিনি বলেন, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি আরও জানান, এ নিয়ে সাবেক এমপি বাহারকে আসামি করে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ঘটনায় থানায় মোট ১২টি মামলা দায়ের হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ভোলায় এমবি কর্নফুলি-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ইস্পিতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। Read more

চীন ও নেপাল সীমান্তে বন্যা-ভূমিধস, ৮ জনের প্রাণহানি
চীন ও নেপাল সীমান্তে বন্যা-ভূমিধস, ৮ জনের প্রাণহানি

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এতে ৩১ জন নিখোঁজ হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে Read more

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন