রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, “ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটতে যাচ্ছে। আমি শুধু একটা ব্যাপারকেই ‘সত্যিকার অর্থে খারাপ’ বলে মনে করি; আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প আমার কথা বুঝতে পেরেছেন।”পুতিনের স্নেহধন্য ও একান্ত ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মূলত পুতিনের চাওয়ার কারণেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন তিনি।পুতিনকে নিয়ে ট্রাম্পের হতাশা২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্টের নির্বাচনে জয়ের পর ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহনের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সত্যিই এ ইস্যুতে তৎপর হন ট্রাম্প।মূলত ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের যৌথ প্রচেষ্টা ও মধ্যস্থতায় সম্প্রতি আঙ্কারায় সংলাপে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা; কিন্তু সেই সংলাপ চলার মধ্যেই গত সপ্তাহের মঙ্গল ও বুধবার মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরকে লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী।জবাবে গত শনিবার ও রোববার পাল্টা ড্রোন হামলা চালায় রাশিয়াও। এতে ইউক্রেনে নিহত হন ১৩ জন।রাশিয়ার এই পাল্টা হামলার পর পুতিনের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “পুতিন পুরো পাগল হয়ে গেছেন এবং যে ব্যাপারটি তিনি বুঝতে পারছেন না, তা হলো আমি যদি না থাকতাম, তাহলে রাশিয়ার সঙ্গে সত্যিকার অর্থেই খারাপ অনেক কিছু ঘটত…আমি আবার বলছি, সত্যিকার অর্থেই খারাপ। পুতিন আগুন নিয়ে খেলছেন।”ট্রাম্পের এই বক্তব্যের দুই দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানালেন মেদভেদেভ। সূত্র : এনডিটিভি অনলাইনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকা থেকে Read more

আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য Read more

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন