অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার।বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে। চেষ্টা করা হচ্ছে- সব দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।এদিন সকালে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে হবে, তাহলেই উৎপাদন বাড়বে। কৃষকের উপকারে কাজ করলেই ভোক্তা উপকৃত হবে। তিনি আরও বলেন, রপ্তানি বাড়াতে হবে। আমদানি যেন কমে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। উৎপাদন গতবারের তুলনায় বেশি হয়েছে বলেও দাবি করেন কৃষি উপদেষ্টা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১৪ ডিসেম্বর) সকাল Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে
জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন নিয়ে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডাকা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল
টেলিকম নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে, প্রণয়ন সমীচীন হবে না: ফখরুল

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না বলে জানিয়েছেন Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন