বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেয়া হয়নি।’প্রফেসর ইউনূস বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যতরকমে পারবে ততরকমভাবে বাধা দেয়ার চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।’নির্বাচন আয়োজনে রাজনৈতিকদলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়। এটি দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন।সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যেতে পারে এবং এই উৎসবটা সারাজীবন মানুষজন মনে রাখে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই।’তিনি আরও সতর্ক করেন, ‘প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসাথে সহযোগিতা করি।’দুর্গাপূজার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক গণ্ডগোল তৈরি করার চেষ্টা হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে।’বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি
উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি

কক্সবাজারের দক্ষিণ সীমান্তবর্তী উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক অবস্থায় পৌঁছেছিল। মামলা বাণিজ্য, চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড, Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) Read more

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন