রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক রিসোর্ট এর সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি।তিনি আরও জানান, সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল এবং পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।এছাড়াও তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ০৩ দিনব্যাপী স্থানীয়দেরকে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সেচ্ছাসেবক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। যেখানে ৪০ জন সেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহনে অংশগ্রহণ করেন।এসময় তিনি বলেন, “সাজেক এলাকায় প্রতিনিয়ত অগ্নিকান্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা আশা করি প্রশিক্ষণ শেষে সেচ্ছাসেবকগণ আগামী যেকোন দূর্যোগে সাজেকবাসীর পাশে থেকে সহযোগিতা করবে।”তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন এর একাংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যাপ্ত পর্যটক ধারন ক্ষমতা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে দেশের সকল পর্যটনপ্রেমীদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাজেকে বেড়াতে আসতে আহ্বান জানান তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম
সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে Read more

আনোয়ারায় সড়কের পাশ হতে উদ্ধার দুই শিশু
আনোয়ারায় সড়কের পাশ হতে উদ্ধার দুই শিশু

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুই শিশুকে ঘিরে দেশজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, পুলিশি Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন