বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন নিজের পেশাদারিত্বের নিখুঁত প্রদর্শনের মাধ্যমে। মঞ্চে হঠাৎ পড়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান এই তারকা। এই ঘটনা মুহূর্তেই অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে। এই মুহূর্তে নিজের গানে সারা বিশ্বকে মাতাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন শাকিরা। কনসার্টের নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ (বাংলা অর্থ: ‘মেয়েরা আর কাঁদবে না’)। এই সফরের অংশ হিসেবে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত এক লাইভ কনসার্টে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।হাজার হাজার দর্শকের উপস্থিতিতে গান পরিবেশনের সময় হঠাৎ করেই স্টেজে পড়ে যান জনপ্রিয় এই গায়িকা। ভিডিও ফুটেজে দেখা গেছে, গানের এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা।তবে এই পরিস্থিতিতে মাটিতে পড়ে থাকেননি শাকিরা। দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে গান ও নাচ চালিয়ে যান আগের মতোই সাবলীলভাবে। তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে অভিভূত হয়ে পড়েন দর্শকরা।উল্লেখ্য, বর্তমানে শাকিরার এই কনসার্ট ট্যুর ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কনসার্টের নামেই বার্তা রয়েছে নারীর আত্মবিশ্বাস ও স্বাধীনতার, আর শাকিরার মঞ্চে ফিরে আসার দৃশ্য যেন সেই বার্তাকেই আরও একবার বাস্তব করে তোলে।এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শাকিরার ভূয়সী প্রশংসা করেন ভক্তরা। অনেকে লেখেন, ‘এটাই একজন সত্যিকারের পারফর্মার।’ কেউ কেউ আবার বলেন, ‘শাকিরা শুধু গায়িকা নন, তিনি অনুপ্রেরণা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালেরই এক স্টাফকে গ্রেপ্তার করেছে Read more

ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা
ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা Read more

আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা Read more

জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী
জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন তিন প্রাণী। সেগুলো হলো- চিতাবাঘ, ওয়াইল্ড বিস্ট ও ওয়াটার বার্ড। প্রাণিগুলো বিভিন্ন দেশ থেকে Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।সোমবার (২১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন