যশোর শহরে তিনটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিকে ৭০ হাজার টাকা, দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে ৫ হাজার টাকা ও আরিয়ান ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত প্রথমে ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে’ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানের ভিতরে নোংরা পরিবেশ এবং কাগজপত্রে ত্রুটির কারণে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিযানের টিম যান আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে। বৈধ কাগজপত্র না থাকা ও চিকিৎসা সহায়ক ব্যবস্থা না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শেষে ‘দেশ ক্লিনিকে’ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, চিকিৎসাসেবায় প্রতারণা ও অনিয়ম রুখতে অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার রেজোয়ানা, যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে
কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে

নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড়ে বর্ষার চোখ জুড়ানো Read more

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রোডে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে Read more

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাই আন্দোলনের পরিচিত মুখ Read more

বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির
বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে যখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, Read more

বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন