জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ অফিসারদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। মাঠপর্যায়ে তাদের সরাসরি তদারকির ফলে তেল বিতরণ কার্যক্রম এখন অনেকটাই স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং ভোগান্তিমুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিভিন্ন ফিলিং স্টেশনে সম্প্রতি ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেয় উপজেলা প্রশাসন।মেসার্স নেজাম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিত্তম কুমার সরকার, আলহাজ্ব ছগীর আহমদ অটো গ্যাস ও ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আনোয়ার পলাশকে এবং মেসার্স এম এ মজিদ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি যাচাই, বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে তেল পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে।এই তদারকি কার্যক্রমের মাধ্যমে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে মনে করেন প্রশাসন।বুধবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যানবাহনগুলো নির্ধারিত লাইনে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। কোথাও বিশৃঙ্খলা কিংবা হুড়োহুড়ির দৃশ্য চোখে পড়েনি। প্রতিটি পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসাররা সরাসরি উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।স্থানীয় চালক ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্যাগ অফিসার নিয়োগের পর তেল পেতে আগের মতো ভোগান্তি আর নেই।নিশাত নামের এক মোটরসাইকেল চালক বলেন, আগে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যেত না। আবার প্রভাবশালীরা লাইনের বাইরে গিয়ে তেল নিয়ে যেত। এখন এসব বন্ধ হয়েছে। নিয়ম মেনে দ্রুত তেল পাচ্ছি।একটি ফিলিং স্টেশনের কর্মচারী বলেন, প্রশাসনের নজরদারি থাকায় এখন আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি। আগের মতো বিশৃঙ্খলা নেই।আলহাজ্ব ছগীর আহমদ অটো গ্যাস ও ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আনোয়ার পলাশ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তেল সরবরাহ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখা। আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত পাম্পে অবস্থান করে পুরো প্রক্রিয়া মনিটরিং করছি। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা Read more

গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না Read more

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস
কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযান, মদের ভাণ্ডার ধ্বংস

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ জব্দ ও Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন