মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে, তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইন এর অপর দুই সহযোগী শ্যুটার আরাফাত এবং শরীফকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ০৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামোনিশন এবং ০১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে। উল্লেখ্য যে, সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং ‘তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের’ অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান দলের দক্ষতায় কোনরূপ ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অভিযানটি সম্পন্ন হয় এবং অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

যশোরে ৫ মাসে ৩৫ খুন, বাড়ছে ধর্ষণ
যশোরে ৫ মাসে ৩৫ খুন, বাড়ছে ধর্ষণ

গত ৩০ আগস্ট রাত সোয়া ৯ টা। যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আশরাফুল ইসলাম Read more

মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর Read more

সৌদিতে যৌন হয়রানির দায়ে বাংলাদেশি নাগরিক গ্রেফতার
সৌদিতে যৌন হয়রানির দায়ে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

সৌদি আরবে একজন নারীকে যৌন হয়রানি করার অপরাধে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য Read more

সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার
সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় ক্লুলেস অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার মূল হোতাকে আটক করেছে র‍্যাব-১১।নিহত বাবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন