বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার নজির নেই—সেই শূন্যস্থানে আজ নিজের নাম লেখালেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড চরিত্রে বলিউডে অভিষেক হলো ঢাকার এই চিত্রনায়কের। আজ (১৯ মার্চ) সিরিজটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই যাত্রা।১৯৭০-৭১ দশকের পটভূমি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে আসবে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে। শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে।এর আগে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে আরিফিন শুভ বলেছিলেন, ‘সৌমিক সেনের জ্যাজ সিটিতে কাজের জন্য অনেক দিন ধরে কলকাতায় আসা–যাওয়া হচ্ছে। মনে হলো এখানকার লোকজন আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তাই আমিও নিজেকে এক্সপ্লোর করতে চাই এখানে।’‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ: ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করলো অ্যামাজন-ওয়ালমার্ট
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ: ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করলো অ্যামাজন-ওয়ালমার্ট

ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির রপ্তানি Read more

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’
‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো।এই জানাজায় জনসমুদ্র শব্দটিও Read more

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি Read more

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশ বিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার করা Read more

খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন