খাগড়াছড়ির জেলার রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ মে) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম। সভায় এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এছাড়াও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অবৈধভাবে গবাদি পশু আমদানি ও চামড়া পাচার প্রতিরোধ, কুরবানির পশুর হাটে যানজট ও জনদুর্ভোগ রোধ, পাহাড়ি সড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হয়।সভায় বিজিবির পক্ষ থেকে স্থানীয় নাগরিকদের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে অনুরোধ জানানো হয়। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিবৃন্দ রামগড় অঞ্চলের বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন এবং বিজিবির সহায়তা কামনা করেন।সভায় রামগড় জোনের মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, সামরিক/বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ এবং বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পেয়েছে ফায়ার Read more

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে Read more

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে Read more

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরো ১জনের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরো ১জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী তানজিলা আক্তার তিশার (১৭) মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন