নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) আওতায় তৈরি করা হবে এই বিমানটি।সোমবার (২৬ মে) মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়, “ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে মন্ত্রণালয়।”প্রস্তাবিত নতুন এই বিমানটির তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি এফ-২২ র‌্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে সক্ষম। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’। ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও স্টেলথ যুদ্ধবিমান হবে বলে জানা গেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রকল্পকে উল্লেখ করা হয়েছে ভারতের সামরিক খাতের ‘মাইলফলক প্রকল্প’ হিসেবে । বলা হয়েছে, “সামরিক খাতে ভারত আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই মাইলফলক প্রকল্প।”নতুন এই প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করেছে ভারতের সরকার।নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে প্রথম যে যুদ্ধবিমানটি তৈরি করেছিল ভারত, সেটির নাম তেজস। ২০১৬ সালে এএমসিএ প্রকল্পের আওতাতেই তৈরি করা হয়েছিল বিমানটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব

চট্টগ্রামের চান্দগাঁও থানায় এখন নিয়ম-শৃঙ্খলার বদলে চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব—তার সাম্প্রতিক নজির ৪০ লাখ টাকার অবৈধ কাঠের Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

পত্রিকা: ‘ব্যাংক সংস্কারে ২০ হাজার কোটি টাকার পরিকল্পনা’
পত্রিকা: ‘ব্যাংক সংস্কারে ২০ হাজার কোটি টাকার পরিকল্পনা’

ঢাকা থেকে মঙ্গলবার প্রকাশিত পত্রিকায় অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে বিভিন্ন খাতের সংস্কার প্রক্রিয়া ধরে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। Read more

মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা
মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা

প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন