কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী চার দিন পর্যন্ত।টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যেন দিনে ভোগান্তিতে না পড়তে হয়, সে কারণে মেরামতের কাজ হচ্ছে শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। দিনে উভয় টিউব দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল চালু থাকবে। রাতের বেলায় মেরামতের কারণে দক্ষিণ পাশের টিউব বন্ধ রাখা হয়েছে, ফলে উত্তর পাশের টিউব দিয়েই উভয় দিকের যানবাহন চলাচল করছে।টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, ‘জনসাধারণের স্বার্থ বিবেচনায় রাতেই মেরামত কাজ করা হচ্ছে। এতে দিনের বেলায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।’কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে টানেলের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু Read more

আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ Read more

কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?
কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?

প্রতিদিন ভোরে যখন কাবুলের শুষ্ক পাহাড়ে সূর্য উঁকি দেয়, তখন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন