নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড়ে বর্ষার চোখ জুড়ানো রূপ মুগ্ধ করে সবাইকে। ভালো লাগে বর্ষার সদ্যস্নাত স্নিগ্ধ প্রকৃতি। কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দা লেকের যেদিকে চোখ যায়, নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে।মঙ্গলবার (২৭ মে) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দা লেকটিতে এ চিত্র দেখা যায়। ঋতু বৈচিত্রে বর্ষা ধরা দিয়েছে নানান রূপে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নরসুন্দা লেকের পাশেই গুরুদয়াল সরকারি কলেজ। কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দা লেকটি শহরবাসীর বিনোদনের অন্যতম এক স্থান।জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত দেশের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্র থেকে নরসুন্দা নদীর উৎপত্তি। নদীটি হোসেনপুর থেকে কিশোরগঞ্জ শহর হয়ে ৯৭ কিলোমিটার পথ বেয়ে করিমগঞ্জে গিয়ে ধনু নদীতে পড়েছে। এ নদীটির তীরে একসময় গড়ে ওঠে প্রাচীন ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ কিশোরগঞ্জের নগরসভ্যতা। স্বাধীনতা-উত্তর আশির দশক পর্যন্ত বাণিজ্য পরিবহণ ও যোগাযোগে এ নদীপথে ছোট-বড় নৌযান চলাচল করত। পরিবেশ-প্রতিবেশ রক্ষার ক্ষেত্রেও অসামান্য অবদান রেখে আসছিল এ নরসুন্দা নদী।শরীর ফিট রাখতে এ লেক ধরে দৈনিক অনেকেই প্রাতঃকালীন ভ্রমণে বের হন। অনেকে সকাল-বিকেল দুই বেলা হাঁটতে বের হন। কেউ চিকিৎসকের পরামর্শে, কেউ বা নিজে থেকেই শরীরের ঘাম ঝরাতে ছুটে আসেন খোলা জায়গায়, কোনো পার্কে বা উদ্যানে। ভোর থেকেই নানা বয়সী ভ্রমণকারীর পদচারণে মুখরিত হয়ে ওঠে নরসুন্দা লেক। দিনের আলো ফোটার আগেই অনেকে বেরিয়ে পড়েন ঘর থেকে। অনেকে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকেই সরাসরি চলে আসেন। যা প্রকৃতিকে আরও সুন্দর করে তুলেছে। একদিকে বর্ষা যেমন বিরহ-বিহ্বল, তেমনি বর্ষা আবার মেঘবর্ণ নিটোল-সজল।সম্প্রতি, আষাঢ়ের বৃষ্টিকে পাশ কাটিয়ে বর্ষাকালের দৃশ্যপট যেন আরও মোহময় হয়ে উঠেছে। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ উড়ে যাচ্ছে আরো দূর দিগন্তে। নীল আর সাদা আকাশের সৌন্দর্য মনের কোণ থেকে ছিনিয়ে নেয় ঘনিয়ে আসা মেঘপুঞ্জ আর বৃষ্টির মধুর বিড়ম্বনা।কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দা লেকটি নীল আকাশের মেঘপুঞ্জ পানিতে ছায়া পড়ে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। অন্যন্য দৃশ্যের পাশাপাশি মেঘের পানিতে সাদা মেঘের ভেলা ভাসতে দেখে মন জুড়িয়ে যায়। তাইতো মনের আনন্দে একদিকে আকাশ, অন্যদিকে সৌন্দর্যকে ছবির ফ্রেমে বন্দি করতে ভুল করেনি অনেকে। প্রিয়জনকে সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে অনেককেই। নদীর সৌন্দর্য উপভোগ করতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সৌন্দর্য প্রেমিকরা। নদীর সৌন্দর্যের পাশাপাশি রয়েছে নীল আকাশের সাদা মেঘের সৌন্দর্য নিজেদের ক্যামেরায় বন্দি করতে ছুটে আসেন গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে। বিকেল গড়াতেই বৈকালিক ভ্রমণকারীদের পদচারণে আবার মুখরিত হয়ে ওঠে নরসুন্দা লেক। উৎসবের দিনগুলোয় মুক্তমঞ্চ বিনোদন কেন্দ্রে পরিণত হয়। পহেলা বৈশাখে, ভালোবাসা দিবসসহ নানা উৎসবে মুক্তমঞ্চের অনুষ্ঠানের আকর্ষণই আলাদা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে Read more

ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে Read more

বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন
বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা শওকত হোসেনকে নৃশংসভাবে হত্যাকারী ও মূল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার  করে আইনের আওতায় আনা সহ সাংগঠনিক ব্যবস্হা Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন