বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে ভারতীয় সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর।পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই বন্ধ আছে ডায়ালাইসিস সেবা। সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তাদের চোখেমুখে রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। কিডনি ডায়ালাইসিস চিকিৎসা ব্যয়বহুল। কিডনি ইনস্টিটিউটে বাইরের চেয়ে কম খরচে ডায়ালাইসিস করা যায় তাই এই হাসপাতালে বাড়তি রোগীর চাপও রয়েছে।এর আগে, গতকাল সোমবার একই দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিলেন স্যানডরের কর্মীরা। তারা জানান, সরকারের কাছে তাদের সাড়ে ৭ কোটি টাকা বাকি রয়েছে। টাকা না পাওয়ায় তিন মাস ধরে বেতন হচ্ছে না। বেতন না পাওয়ায় নার্স টেকনোলজিস্টরা আর কাজ করতে চাচ্ছে না। সামনে ঈদ, কর্মদিবস কম আছে, বেতনের আশ্বাস না পেয়ে কেউই কাজে যাচ্ছে না বলে জানান তারা।স্যানডর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শুরুতেই বকেয়া বিল দেয়া হয়। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে কর্মীদের বেতনের পাশাপাশি ডায়ালাইজার কিনতেও সমস্যা হচ্ছে। এতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। তবে বিল আটকে যাওয়ার এমন জটিলতা নতুন কিছু নয়। বিগত সময়ও সরকারের নীতিনির্ধারকদের গুরুত্বের অভাবে বহুবার ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যায়।ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করে তারা। ঢাকা ও চট্টগ্রামে স্যানডোরের ২টি সেন্টার মিলে ২০০ মেশিন রয়েছে। এর মধ্যে ঢাকায় ৭০টি। জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামে স্যানডোরের দুই সেন্টার মিলে ২০০ কর্মী আছে। ঢাকায় ১৩০ জন কর্মী। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দেশে ২ কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। তাদের মধ্যে ৪০ হাজারের মতো মানুষের ডায়ালাইসিস প্রয়োজন হয়। মাত্র ১০ হাজার মানুষ এই সুযোগ পান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নেফ্রোলজিস্টদের সম্প্রতি করা এক গবেষণায় দেখা যায়, দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগী ডায়ালাইসিস করতে পারেন না।ডায়ালাইসিস শুরু করে ৯০ শতাংশ রোগী অর্থাভাবে ৩ থেকে ৪ মাসের মধ্যে চিকিৎসা বন্ধ করে দেন। এসব রোগীর প্রায় ৫০ শতাংশ ২ বছরের মধ্যে মারা যান। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীর মাত্র ১ শতাংশ কিডনি প্রতিস্থাপনের সুযোগ পান।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ Read more

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত
মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত

পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে Read more

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৭০৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি
শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read more

সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন জাপানের বিনিয়োগকারীরা
সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন জাপানের বিনিয়োগকারীরা

ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধি দলটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন