পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। ষড়যন্ত্র করে বিএনপি’র সম্মান আর জনপ্রিয়তা নষ্ট করা যাবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হবে।’সোমবার (২৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছেন, ব্যাংক-বীমা দখল করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছেন। অন্যায় অত্যাচার নিরবে চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির মতো একটি সুসংগঠিত দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। আপনারা যে স্বপ্নই দেখুন না কেন, আপনার সে স্বপ্ন ইনশাআল্লাহ কখনই সফল হবে না। কারণ দেশ ও দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে।’নুর মাসুম বগা বলেন, ‘আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী বিএনপিতে নাম লিখিয়ে কিছু অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছে। তার দায়ভার বিএনপি নেবে না। বিএনপি নিতে পারে না।’সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘অল্পবয়সী ছেলেদের কথা না শুনে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি বলছেন নির্বাচন হবে জানুয়ারি থেকে জুনের মধ্যে। কিন্তু কেন? আপনি একটা নির্দিষ্ট তারিখ দেন। আমরা নির্বাচন চাই আগামী ডিসেম্বরের মধ্যে।’কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ বলেন, ‘৫ আগস্টের সময় আমরা একটি বিশেষ দলকে দেখেছিলাম তারা খুব শক্তভাবে অবস্থান নিয়েছিল একাত্তরের বিরুদ্ধে। ধীরে ধীরে তাদের অবস্থান বুঝতে পেরে কিছুটা নমনীয় হলেও এখনও তারা থেমে নাই। একাত্তর নিয়ে যারা ব্যবসা করেছে, তাদেরকে ঘৃণা করি। আবার যারা ৫ আগস্টের অর্জনকে নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে চায় তাদেরও ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয় মাঠে ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা।বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম কাশু, আক্তারজ্জামান খোকন, রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, ধোপাদাহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আলীম রাজিব, সাঁথিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাদিুজ্জামান রিপন, সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেলসহ অনেকে।এর আগে শুরুতে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তারা। সমাবেশে স্থানীয় জামায়াত ইসলামী কর্মী আব্দুল হাকিম বিএনপিতে যোগ দেন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বিএনপি নেতৃবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ Read more

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের Read more

আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী
আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার Read more

শিবালয়ে বালু মহালের ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
শিবালয়ে বালু মহালের ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেনকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার Read more

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা Read more

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন