আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৬ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। এসময় প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ হাজার ৯৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার ৬৭৮টি টিকিট বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৪ টি টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি টিকিট।বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে৷যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!
দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!

দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্ত'র বিয়ে করা নববধূ সামিয়া একজন Read more

বাকৃবি প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগে ব্যাপক ভাঙচুর
বাকৃবি প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগে ব্যাপক ভাঙচুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) ডিগ্রির দাবিতে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রদলের হামলা হয়েছে। Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি
জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন