রাজশাহীর পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্পের’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর। সভায় ইউএনও-এম নূর হোসেন নির্ঝর বক্তব্যে বলেন, ‘ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।’ ব্র্যাক শিখা প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন বলেন, ‘শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।’ এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন, তথ্য কর্মকর্তা কামরুন নাহার, সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা

গাজীপুরের কাশিমপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। মহানগরীর প্রতিটি আঞ্চলিক সড়কের পাশের হাট-বাজারে যত্রতত্র Read more

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী।  সোমবার (১৬ Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ
শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার Read more

এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি

রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক Read more

ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া
ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া নিজের ১৮ বছরের ইউরোপ যাত্রা শেষ করে অবশেষে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন