চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর ফায়ার ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুল মোহাইমেন তুষার।তিনি বলেন, ঘটনার বেশ কিছুক্ষণ পর টহলরত পুলিশের মাধ্যমে রাত ১টা ৩৩ মিনিটের সময় আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সোমবার দিনগত (২৬ মে) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।বাজারের নৈশপ্রহরী রেজাউল ইসলাম জানান, কাঁচা বাজারের সাইফুল ইসলামের খাবারের হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আগুনে তার ৩ লাখ টাকার মালামাল একেবারে পুড়ে গেছে, এছাড়া সাখাওয়াত হোসেনের খাবার হোটেলের সাড়ে ৩ লাখ টাকার মালামাল, আমিনুল ইসলামের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল, সাইফুর রহমানের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল,  আমিনুল ইসলামের মুদি দোকানের গোডাউনে রক্ষিত ১৫ লাখ টাকার মালামাল, ফারুক উদ্দিনের মুদি দোকানের গোডাউনে রক্ষিত ৫ লাখ টাকার মালামাল, শাহিন মোল্লার মুদি দোকানের গোডাউনে রক্ষিত ১০ লাখ টাকার মালামাল, আরব আলীর জুতার দোকানের ১ লাখ টাকার মালামাল একেবারে পুড়ে গেছে। এছাড়া তরিকুল ইসলামের অস্থায়ী কাপড়ের দোকান, রবিউল ইসলামের অস্থায়ী কাপড়ের দোকান এবং মিজান হোসেনের অস্থায়ী কাপড়ের দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত হোটেন ব্যাবসায়ী রানা হোসেন জানান, এখানে মূলত কিছু দোকানের গোডাউন ছিল। ঈদ উপলক্ষে অনেকেই মালামাল তুলে গোডাউনে রেখে দিয়েছিলেন। এর মধ্যে গোডাউনে সয়াবিন এবং তেলের জন্যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়া চায়ের দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের হিসেব অনুযায়ী ব্যবসায়ীদের প্রায় পৌনে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবর রহমান বাবু বলেন, ঈদের আগে দোকানগুলোতে আগুল লেগে ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। দোকানের মালামাল পুড়ে তাঁরা একেবারে পথে বসে গেছেন।মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জীবননগর কাঁচা বাজারের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই পোড়া ছাইয়ের মধ্যে অবশিষ্ট অংশ খোঁজার চেষ্টা করছেন। পুড়ে যাওয়া ১১ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা সবকিছু হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু
হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

যশোরে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে আবদার হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল Read more

নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খা নদ থেকে নিখোঁজের তিন দিন পর তিন বছরের শিশু সুলায়মান সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ আগস্ট) Read more

ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর
ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর

ইথিওপিয়ায় একটি ট্রাক উল্টে ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (০৬ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় Read more

১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন