টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি অফিসে চেয়ারে বসে টেবিলে পা তুলে সিগারেট খাচ্ছেন হারুন র রশিদ নামে এক  আওয়ামী লীগ নেতা। সামনেও বসেছিলেন বেশ কয়েকজন।রোববার (২৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে( ফেসবুক) ওই ছবি ভাইরাল হয়।‘জিয়ার সৈনিক’ নামে একটও ফেসবুক আইডি থেকে হারুন অর রশিদের টেবিলে পা তোলা ও হাতে  সিগারেটের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ‘বাহ্! আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি কুখ্যাত ভূমি দস্যু একাব্বর চেয়ারম্যানের ছেলে ইয়াবা ব্যবসায়ী হারুন বলে কথা। বিএনপির অফিসে হাতে সিগারেট আর টেবিলে পা তুলে বসে থাকা সাধারণ জনগণকে মোটেও অবাক করেনি। কারণ এ এলাকায় স্বজনপ্রীতি রাজনৈতিক হালচাল। কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের সময় এই স্বজনগুলো কোথায় ছিল?জানা গেছে, উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বসেন ওই অফিসে। তবে এটি ২নং ওয়ার্ড বিএনপির অফিস। আর অফিসটি উপজেলার গারোবাজারে অবস্থিত।উপজেলার সিংহচালা গ্রামের হারুন অর রশিদ ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। তার বাবা একাব্বর আলী ছিলেন অবিভক্ত  রসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান, ‘জুলাই বিপ্লবের পর হারুন পালিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু, পালাতে না পেরে   ঢাকা থেকে ফেরত আসেন। এক পর্যায়ে স্থানীয়  বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রকাশ্যে আসেন হারুন। বিএনপির নেতাদের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। যার ফলশ্রুতিতে তিনি পৌঁছে যান বিএনপির অফিস পর্যন্ত। ওই অফিসেই দিন-রাত আড্ডা দেন তিনি।স্থানীয়রা জানান, প্রায় তিনমাস আগে বিএনপির এ অফিস উদ্বোধন করা হয়। ১৫ দিন না যেতেই হারুন ওই অফিসে যাতায়াত শুরু করেন। সঙ্গে নিয়ে যান আওয়ামী লীগের তার বাহামভুক্ত কয়েকজন নেতাকর্মীকে। তাদেরকে নিয়েই রাত-দিন অফিসে আড্ডা দেন।ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য ও লক্ষিন্দর ইউনিয়ন  বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী আকন্দ জানান , ‘আওয়ামী লীগ নেতার দোষ কম। আমাদের নেতৃত্বে যারা আছেন, তারা এ অফিস পরিচালনা করে থাকেন। অর্থ্যাৎ সিনিয়ররা আওয়ামী লীগদের সঙ্গে নিয়ে অফিসে বসেন। বিএনপির সিনিয়ররা আওয়ামী লীগ ছাড়া চলতে পারেন না। জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন হারুন। কিন্তু আমাদের কিছু লোক অভয় দিয়ে তাদেরকে  এলাকায় রাখার ব্যবস্থা করেছে। মনে হয় অফিসটা আমাদের না, আওয়ামী লীগের অফিস।মোবাইল ফোনে হারুন আর রশিদ জানান,  ‘এটা আসলে বিএনপির অফিস না। এটা খোলা ঘর। কারণে-অকারণে ওই ঘরে যাওয়া হয়। ওই ঘরটি উপজেলা বিএনপির সহ সভাপতি ইকবাল তালুকদারের ভাই খোরশেদ তালুকদারের। সম্পর্কে ইকবাল তালুকদার আমার মামা। ছবিটি যে রাতে তোলা হয়েছে সেই রাতে ওই ঘরে আড্ডায় আমার সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।’লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম চৌধুরী জানান , বিষয়টি আমার জানা নেই। গারোবাজারের ওই অফিসটা ইউনিয়ন বিএনপির না, ওইটা ২নং ওয়ার্ড বিএনপির অফিস। ওইখানে বসেন উপজেলা বিএনপির সহ সভাপতি ইকবাল তালুকদার।’ইকবাল তালুকদার জানান, লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ অফিসে বসেন। হারুন আমার বোনের দেবরের ছেলে। সম্পর্কে ভাগ্নে। কখন সে এই অফিসে এসে এ কাজ করেছে আমি জানি না।’এ বিষয়ে ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন জানান , আওয়ামী লীগের কোনো নেতাকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স
রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স

এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদেশী ফুটবলার জোয়াও ফেলিক্স। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই Read more

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা Read more

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত

ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত Read more

বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন
বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।আজ রবিবার (২০ Read more

ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন