জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৬ মে) বেলা ১১টা নগরীর অশ্বিনীকুমার হলে বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারে বরিশালের ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগরীর ১০ টি বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।মেলায় শিক্ষার্থীদের তৈরি করা বিজ্ঞান ভিত্তিক আধুনিক ওয়াটার ট্যাং, ফায়ার ফাইটার রোবট, আধুনিক হাসপাতাল, স্মাট সিটি, পানি বিসুদ্ধকরন ফিল্টার, কৃষক কষ্ট লাঘব যন্ত্র সোলার ফ্যান, হোম অটোমেশন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে।মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বরিশালের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।এর আগে জাতীয় বিজ্ঞন ও প্রযুক্তি সপ্ত উপলক্ষে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান  অলিম্পিয়াড ভলেন্টিয়ার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ
নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম Read more

টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

নেত্রকোনায় বৈশাখ উপলক্ষে কৃষক সংগঠনের লুত পিঠা উৎসব
নেত্রকোনায় বৈশাখ উপলক্ষে কৃষক সংগঠনের লুত পিঠা উৎসব

নেত্রকোনায় পহেলা বৈশাখকে সামনে রেখে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় কাইলাটি গ্রামে নবযাত্রা কৃষক সংগঠন লুত পিঠা উৎসবের আয়োজন করে।বৃহস্পতিবার Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন