লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন ‘কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি’ নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি চলে। সংগঠনটির আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সদস্য সচিব মুফতী শরীফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজত নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, গনঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব  সোলাইমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্কাস আলী, খেলাফত মজলিস নেতা ওমর ফারুক প্রমুখ।পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং বন্ধ, ভূলুয়া নদী খনন, সকল খাল দখলমুক্ত করা,কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ও হতদরিদ্রদের জন্য আসা ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং মাত্রা ছাড়িয়ে গেছে। প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতদিন মিলে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা কমলনগরবাসী। এছাড়া ভূলুয়া নদী খনন করা, সকল খাল দখলমুক্ত করা, কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপি পেশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়
সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ Read more

সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল
সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

কাতারের সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই হামলায় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল।মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে Read more

‘মেয়েটা আমার জীবন শেষ করেছে’ স্ত্রীকে গলা কেটে হত্যার পর বলল স্বামী
‘মেয়েটা আমার জীবন শেষ করেছে’ স্ত্রীকে গলা কেটে হত্যার পর বলল স্বামী

রাজধানীর দক্ষিণখানে রাস্তায় প্রকাশ্যে শিল্পী বেগম (২৫) নামের এক নারীকে গলা কেটে খুন করেছে তাঁর স্বামী মো. তুহিন (৩২)। এ Read more

ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন