জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।সোমবার (২৬ মে) সকাল ৭টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্য নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় রাতে ইদ্রিস আলী নামে একজন দোভাষী মামলা করেছেন। তিনি ওই দুই ইরানি যুবককে দেখাশোনা করেন।মামলা সূত্রে জানা যায়, রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী বাজারের সুদীপ্ত ভৌমিক মার্কেটের একটি পোল্ট্রি ফিড দোকানে দুটি পুরাতন ৫০০ টাকার নোট পরিবর্তন করতে যান দুই ইরানি যুবক। দোকানদার সেটা পরিবর্তনও করে দেন। তবে সেটা নতুন না হওয়ায় তারা আবারও পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু কেউ কারও কথা ঠিকভাবে বুঝতে পারছিলেন না পাড়ায়।একপর্যায়ে দোকানদার নতুন টাকা নাই বলে ক্যাশ বাক্স তাদের খুলে দেখায়। পরে মার্কেট ও আশপাশে থাকা স্থানীয়রা অজ্ঞানপার্টি সন্দেহে ইরানি নাগরিক হুসাইনকে কিলঘুষি ও চর থাপ্পড় দিয়ে জখম করে। তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। একজনের হাতে থাকা লাঠি দিয়ে আস্কান নামের আরেক ইনারি নাগরিককে মাথায় ও পায়ে আঘাত করা হয়। এতে তার কপাল ও বাম পায়ে জখম হয়ে রক্তক্ষরণ হয়।পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। রাতে ঢাকা থেকে আসা ইদ্রিস আলী নামের একজন দোভাষীর জিম্মায় দুই ইরানিকে ছেড়ে দেওয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে Read more

এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক

পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ জানুয়ারি ২০২৬)
বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ জানুয়ারি ২০২৬)

রাজকোটে আজ বুধবার (১৪ জানুয়ারি) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। বিগ ব্যাশে রিশাদের হোবার্ট হারিকেনস মুখোমুখি হবে ব্রিসবেন হিটের। আছে বুন্দেসলিগা ও Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা মে-জুন মাসে অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন