মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।সকালে সবাই আনুষ্ঠানিক ফটোসেশানে অংশ নেন। সম্মেলনের প্রথম দিনটি নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে। স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ৯টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন।দুপুর ১২টায় নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গালফ কোঅপারেশন কাউন্সিল-GCC এর নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভা। বিকেল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে “আসিয়ান পোস্ট-২০২৫ ভিশন” বিষয়ে বিশেষ সেশন, যেখানে “কুয়ালালামপুর ঘোষণা ২০৪৫” চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। দিনের শেষদিকে, সন্ধ্যা ৭টায় নেতৃবৃন্দ সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন। এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত অভ্যর্থনার অংশ। মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগরের ভূখণ্ডগত বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন—এই তিনটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।আগামীকাল, ২৭ মে, আসিয়ান নেতারা গালফ কোঅপারেশন কাউন্সিল (GCC) এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ
এবার গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ

ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রবিবার এটি Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা
এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর বসতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে।  দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্ট Read more

সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন