অতি সম্প্রতি এক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহননের পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব বলে অভিহিত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঋণের ভারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার চল্লিশা করা হলো। দ্বীনি শিক্ষার অভাব এবং দ্বীন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে, এই ঘটনা থেকে তা আমরা নতুন করে উপলব্ধি করলাম। শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘ইসলাম অত্যন্ত যৌক্তিক ও প্রাকৃতিক ধর্ম। ইসলাম যতগুলো আর্থিক ইবাদত আবশ্যক করেছে, সবই সামর্থ্যবানদের জন্য। কিন্তু ইসলামের ভেতর চল্লিশা নামের যে কুসংস্কার আমরা ঢুকিয়েছি, অনেক এলাকায় সেটা সবার ওপর আবশ্যক। এমনকি ঋণ কিংবা জমি বিক্রি করে হলেও তা পালন করতে হয়। তিনি বলেন, ‘অন্যান্য দলিল-প্রমাণ এক পাশে সরিয়ে রেখে শুধু এটুকু দেখেই চল্লিশার অযৌক্তিকতা ও অন্তঃসারশূন্যতা উপলব্ধি করা যায়। আল্লাহপ্রদত্ত বিধান আর মানুষের তৈরি নিয়মের মৌলিক পার্থক্য এখানেই।শায়খ আহমাদুল্লাহ আরো বলেন, ‘লোকটি ঋণে জর্জরিত হয়ে মারা গেছেন। আর আজকাল সুদবিহীন ঋণ সোনার হরিণে পরিণত হয়েছে।অভিশপ্ত সুদ কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দরিদ্রকে আরো নিঃস্ব বানাচ্ছে আর সুদি মহাজনদের বানাচ্ছে আরো বিত্তশালী, আলোচ্য ঘটনা তার একটি উদাহরণ। ঋণের ছোবলে জীবনের ওপর কতটা অন্ধকার নামলে কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে—আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।’সর্বশেষে তিনি বলেন, ‘এজাতীয় ঘটনা দুই দিন পর পর ঘটে আর আমাদের চোখে আঙুল দিয়ে বলে যায়, দ্বীনের চর্চা এবং ইসলামী অনুশাসন ও মূল্যবোধ ছাড়া প্রকৃত সুখের ঠিকানা আমরা কোনো দিন খুঁজে পাব না।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির
বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে পল্লী বিদ্যুৎ সমিতিতে Read more

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই Read more

মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে Read more

ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার
ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের Read more

পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড
পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের উত্তরপ্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। এতে কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন