মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ২৩ বছর বয়সী এক নারীর। কিন্তু সে আত্মহত্যা করার আগে একটি ভিডিও রেকর্ড রেখে গেছেন। যেখানে আত্মহত্যার জন্য ওই নারী তার স্বামী, শ্বশুর ও ননদকে দায়ী করেছেন। ভারতে উত্তর প্রদেশের মোরাদাবাদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ওই নারী হলেন আমরিন জাহান, চার মাস আগে ভালোবেসে বিয়ে করেন। তার স্বামী বেঙ্গালুরুতে ঝালাইয়ের মিস্ত্রি হিসেবে কাজ করেন। আমরিন তার শ্বশুর বাড়িতেই থাকতেন। আত্মহত্যা করার আগে আমরিনের রেকর্ড করা ওই ভিডিওতে শোনা যায়, সে খুবই হতাশ ছিল। কারণ গর্ভপাত হওয়ার পর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে অপমান করত। বিশেষ করে তার পছন্দের খাবার নিয়ে, এমনকি তার রুমের পাওয়ার সাপ্লাইও বন্ধ করে রাখা হত। আমরিন ওই ভিডিওতে বলেন, আমরা মৃত্যুর জন্য ননদ, শ্বশুর এবং স্বামী দায়ী। কারণ আমার স্বামী আমাকে বুঝত না। সে সব সময় মনে করত আমারই ভুল। তার বাবা এবং বোন সব সময় তার কান ভারী করে রাখত। যা আমি সহ্য করতে পারিনি।আমরিন আরও অভিযোগ করেন, তার স্বামী এবং শ্বশুর বাড়ির মানুষজন তাকে মরতে বলেছে। ‘আমার স্বামী বলেছিল, কেন আমি মারা যাচ্ছি না। শ্বশুর ও ননদ একই কথা বলেছিল।’ ২৩ বছর বয়সী ওই তরুণী ভিডিওতে বলেন, অসুস্থ থাকার সময় তার চিকিৎসার জন্য শ্বশুরবাড়ির লোকজন যে টাকা খরচ করেছেন, সেটাকে তারা ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘তারা আমাকে বলেছে যে আমার চিকিৎসার জন্য তারা যে টাকা খরচ করেছে, তা ফেরত দিতে হবে। আমি কীভাবে সেই টাকা ফিরিয়ে দেব? যদি আমার স্বামীর এত টাকা থাকত, তাহলে কি সে আপনাদের কাছ থেকে ধার নিত? আমার স্বামী বেঙ্গালুরুতে আছেন। আমার শ্বশুর আর ননদ সেখানে থাকত।’‘আমি জানি না আমার মৃত্যুর পর কী হবে, তবে শ্বশুর বাড়ির থেকে আমি ভালো থাকব। আত্মহত্যার আগে ক্যামেরার সামনে কথাগুলো বলেছিলেন ওই নারী।’পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া তার বাবা সেলিম পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মেয়ের বাবার মামলার ভিত্তিতে তারা এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু
সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ শনিবার (৫ Read more

মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন