টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের এক নম্বর আফগানিস্তানের এই বোলার। এই লেগির বল মানেই ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়া। কিন্তু সেই রশিদকে এবারের আইপিএলে এখন পর্যন্ত নিজের নামের সুবিচার করতে পারেননি। এবারের আসরে গুজরাট টাইটান্স দল হিসেবে দারুণ ছন্দে থাকলেও রশিদ ছিলেন মলিন। শুভমান গিলের দলটি প্লে-অফ নিশ্চিত করলেও আফগান স্পিনারের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। ব্যাটে কিংবা বলে, চেনা সেই রশিদকে যেন দেখাই যাচ্ছে না। এবার আইপিএলের লজ্জার এক রেকর্ড গড়েছেন রশিদ। সতীর্থ মোহাম্মদ সিরাজের নজিরে ভাগ বসিয়েছেন তিনি। রোববার (২৫ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ফর্মে ফিরতে পারেননি রশিদ খান। বল হাতে ১ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করছেন ৪২ রান। ছক্কা হজম করেছেন ৩টি। আর সেটাই রশিদ খানকে বসিয়েছে বিব্রতকর এক রেকর্ডে। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড গড়েছেন রশিদ।  চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩১ ছক্কা হজম করেছেন রশিদ খান। মৌসুমের আরও বাকি আছে অন্তত ১ ম্যাচ। রশিদের নামের পাশে সংখ্যাটা তাই বাড়বে তা বলাই বাহুল্য। অবশ্য এই রেকর্ড তার একক নয়। গুজরাটে তারই সতীর্থ মোহাম্মদ সিরাজ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এক মৌসুমে হজম করেছিলেন ৩১ ছক্কা।আইপিএলে এক আসরে ৩০ ছক্কা হজমের নজির আছে আর কেবল দুজনের। ২০২৪ সালে ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ২০২২ সালে লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেছিলেন বিব্রতকর এই রেকর্ড। সবচেয়ে বেশি ছয় হজমের দিক থেকে ৫ম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ২০১৮ সালে হজম করেছিলেন ২৯ ছক্কা। উল্লেখ্য, গুজরাটের প্রধান খেলোয়াড়দের মধ্যে একজন রশিদ। এবারের আইপিএলে ১৪টা ম্যাচেই খেলেছেন রশিদ খান। নিয়েছেন মাত্র ৯ উইকেট। তার বোলিং গড় ৫১। ১৪টা ম্যাচে ৪৩৭ রান দিয়েছেন রশিদ। অর্থাৎ, ওভার প্রতি ৯.৪৭ রান দিয়েছেন তিনি। রশিদ ছন্দে থাকলে এ বার আরও কিছুটা সুবিধা হত গুজরাটের। কিন্তু তিনি ফর্মে না থাকায় দলের বোলিং আক্রমণে সমস্যা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন
চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন

স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর Read more

আটকেপড়া বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিল ইরান
আটকেপড়া বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুম‌তি দিল ইরান

হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।আজ বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক Read more

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ
ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। নিউইয়র্কে বিশ্বের ১৫টি Read more

চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য Read more

উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  
উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  

কক্সবাজারের উখিয়ায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হওয়া একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। যথাযথ তদারকির অভাব ও সংশ্লিষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন