দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে বদলি করা হয়েছে।রবিবার (২৫ মে) নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর সিটিএসবির পরিদর্শক থেকে মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল সময়ের কন্ঠস্বরে “চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ”— শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। প্রকাশিত প্রতিবেদনে যোগদানের পর থেকে ওসি আরিফুর রহমানের নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয়। অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। তাকে বদলির কারণে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।সময়ের কন্ঠস্বরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তারের পেছনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নাম ঘুরে ফিরে আসছে। অভিযোগকারীরা বলছেন, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা, হয়রানি, এমনকি টাকা দাবি পর্যন্ত করেছেন এই পুলিশ কর্মকর্তা। এই অভিযোগগুলো এখন আর কেবল চায়ের টেবিল বা সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনে সীমাবদ্ধ নয়-পুলিশের সর্বোচ্চ মহল, আইজিপি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরেও পৌঁছেছে একাধিক লিখিত অভিযোগপত্র। এসব অভিযোগ বিশ্লেষণ করলে উঠে আসে ভয়ানক চিত্র: নামের মিল থাকার অজুহাতে গ্রেপ্তার, ঘটনাস্থলে অনুপস্থিত থাকার পরও মামলায় আসামি করা, এমনকি ভিডিও ফুটেজে নির্দোষ প্রমাণের পরও মামলা অব্যাহত রাখা—এসবই এখন প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা।এদিকে ওসি আরিফুর রহমানের বদলির মাধ্যমে বায়েজিদ থানায় পূর্বের চিত্র পাল্টে যাবে, সেবার মান বৃদ্ধি পাবে আশাবাদ ব্যক্তি করেছেন সচেতন মহল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল Read more

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব Read more

বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট
বুধবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব মার্কেট ও দোকানপাট

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুন
খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুন

খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন