চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জামায়াতের প্রতিবাদ সভায় এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ১০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন চার জন। এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক প্রতিবাদ সভা পাইলট উচ্চ বিদ্যালয় এর সামনে অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৯ মে) বিকেল বেলা এই হামলার ঘটনা ঘটে। জামায়াতের নেতাকর্মীরা জানায়, পূর্বের ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পরে জামায়াতের নেতৃবৃন্দসহ  জমায়াত নেতারা এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদ সভাস্থলে উপস্থিত হতে থাকে। এ সময় স্থানীয় ২০-৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশ উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুঁড়ে হামলা চালায়।সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী। আলী হোসেন, নিজাম উদ্দীন, সাইফ উদ্দিন। এছাড়াও আরও আহত হন ৬ জন জামায়াতের নেতাকর্মী। এছাড়াও সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামাতের ৭/৮ জন নেতা কর্মীকে অবরুদ্ধ করে রাখেন।সীতাকুন্ড উপজেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপুর্যপরি হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক জামাতের রাজনীতির সাথে জড়িত রয়েছে। তাই ইউনিয়ন জামাতের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামাত নেতৃবৃন্দ সমাবেত হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে চার জামায়াত নেতাসহ ১০ জনের অধিক জামায়াত নেতা গুরুতর আহত হযেছে। এদের মধ্যে পাঁচজনকে চচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, বিএনপি ও জামাত আলাদা ভাবে প্রোগ্রাম করছিল। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে সভায় অতর্কিত হামলা করে। এতে  জামায়াত কযেকজন নেতাকে অবরুদ্ধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪
ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪

ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর তেহেরান টাইমস  ইরানের Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!
দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!

কক্সবাজারের উপকূলে এখন জেলেদের জালে মাছের চেয়ে বেশি ধরা পড়ছে ভয়। প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে গেলেও ফিরতে হচ্ছে খালি Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন